ঢাকা শুক্রবার , ২৭ ফেব্রুয়ারী , ২০২৬ ,  ৫ আষাঢ় ১৪২৯

ঈর্ষান্বিত হয়ে নির্লজ্জ মিথ্যাচার করছে বিএনপি: হানিফ

লাইভ টেলিভিশন২৪ প্রকাশিত: ৬ অক্টোবর , ২০২২ , ১৯:০৭ পিএম

শেয়ার করুনঃ
News Thumbnail

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ বলেছেন, দেশে বিদ্যুতের কোনো ঘাটতি নেই, এরপরও সরকারের বিরুদ্ধে বলার মতো কিছু না পেয়ে বিদ্যুতের একটি দুর্ঘটনাকে কেন্দ্র করে বিএনপি মিথ্যাচার করছে।  

আজ বৃহস্পতিবার সকাল ১১টায় কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে বজ্রকণ্ঠের আয়োজনে ‘বঙ্গবন্ধু, স্বাধীনতা ও বাংলাদেশ’ শীর্ষক কর্মশালায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় থাকতে এক মেগাওয়াট বিদ্যুৎও দিতে পারেনি। এ ব্যর্থতা, অযোগ্যতা ঢাকতে ও সরকারের উন্নয়ন অগ্রগতি দেখে ঈর্ষান্বিত হয়ে নির্লজ্জ মিথ্যাচার করছে।।

তিনি আরও বলেন, বিএনপি একটি উগ্র সাম্প্রদায়িক দল, জামায়াত তাদের পরিপূরক। তারা একই মুদ্রার এপিঠ ওপিঠ। একই মায়ের দুই সন্তান। সেই দলের নেতাদের মুখে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অভিযোগ মানায় না। বিশেষ একটি সম্প্রদায়ের আনুকূল্য পেতে তারা এসব করছে।

এসময় কুষ্টিয়ার দৌলতপুর আসনের সংসদ সদস্য আ ক ম সরোয়ার জাহান বাদশাসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কর্মশালায় স্কুল-কলেজের কয়েকশ’ ছাত্রছাত্রী অংশ নেন।

রমজান-সাভার-ঢাকা-কোরিয়া
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • বঙ্গবন্ধু’র অসমাপ্ত আত্মজীবনী ধারাবাহিক পাঠ এবারের পর্বেঃমূল লিখার১৯৫-১৯৬ পৃষ্ঠা।
  • আমিরাতে জ্বালানির মূল্য ৩০ শতাংশ বৃদ্ধি
    আমিরাতে জ্বালানির মূল্য ৩০ শতাংশ বৃদ্ধি
  • হ্যালোইন উৎসবে মেতেছে সৌদি আরব
    হ্যালোইন উৎসবে মেতেছে সৌদি আরব
  • ‘২৮ অক্টোবরই হচ্ছে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদের নিয়োগ পরীক্ষা’
    ‘২৮ অক্টোবরই হচ্ছে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদের নিয়োগ পরীক্ষা’