ঢাকা শুক্রবার , ২৭ ফেব্রুয়ারী , ২০২৬ ,  ৫ আষাঢ় ১৪২৯

বাংলাদেশিদের গড় আইকিউ ৭৪.৩৩ পয়েন্ট

লাইভ টেলিভিশন২৪ প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর , ২০২২ , ২৩:২৯ পিএম

শেয়ার করুনঃ
News Thumbnail

বিশ্বে কোন দেশের মানুষের আইকিউ বা ‘বুদ্ধিমাত্রা’ বেশি তা নিয়ে ২০২২  এর তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র 
তালিকায় শীর্ষ ১০ দেশের মধ্যে প্রথম ছয়টিই এশীয় দেশ, বাকিগুলো ইউরোপীয়। এ তালিকায় শীর্ষে রয়েছে জাপান। যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য কেউই প্রথম দশে স্থান পায়নি।
১৯৮টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৫০তম, যেখানে পাকিস্তান ও ভারত আছে যথাক্রমে ১২০তম ও ১৪৩তম অবস্থানে। আর সর্বশেষ অবস্থান হিমালয়ের দেশ নেপালের।
আইকিউ স্কোর ৮৫ থেকে ১১৫ হলে তা সাধারণ আইকিউ লেভেল ধরা হয়। আর স্কোর যদি ১৩০ হয় তাদের সাধারণের চেয়ে খানিকটা বুদ্ধিমত্তাসম্পন্ন ধরা হয়। স্কোর ১৬০ ছাড়িয়ে গেলে সে এক কথায় ‘জিনিয়াস’।

দেশের জনগণের গড় আইকিউ ৭৪.৩৩ পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান ১৫০তম। এর চেয়ে দুই পয়েন্টের কিছু বেশি, ৭৬.৭৪ স্কোর নিয়ে ভারত আছে ১৪৩তম অবস্থানে। ১২০তম অবস্থানে থাকা পাকিস্তানের স্কোর ৮০। 

দক্ষিণ এশিয়ার দারিদ্র্যপীড়িত দেশ আফগানিস্তানও গড় আইকিউয়ে বাংলাদেশ, ভারত, পাকিস্তানের চেয়ে এগিয়ে রয়েছে। ৮২ স্কোর নিয়ে আফগানিস্তান আছে ১০৩তম অবস্থানে।

তালিকায় শীর্ষে থাকা জাপানের স্কোর ১০৬.৪৮। অন্যদিকে সর্বনিম্নে থাকা নেপালের স্কোর মাত্র ৪২.৯৯। 
যুক্তরাষ্ট্র ও রাশিয়া ৯৭.৪৩ ও ৯৬.২৯ পয়েন্ট নিয়ে ২৯তম ও ৩৫তম স্থানে রয়েছে। অন্যদিকে ইউক্রেন রয়েছে ৫৭তম অবস্থানে (স্কোর ৯০.০৭)। 

ব্রিটিশ মনোবিদ রিচার্ড লিন-এর পরিচালিত কিছু সুপরিচিত ও ব্যাপকভাবে প্রচারিত গবেষণার ওপর ভিত্তি করে এ তালিকা তৈরি করা হয়। ইনটেলিজেন্স কোশেন্ট বা আইকিউ-এর সহজ বাংলা তর্জমা করলে দাঁড়ায় ‘বুদ্ধিমাত্রা’। সাধারণত বিচক্ষণতা, দ্রুততা ও বুদ্ধিবৃত্তিক উত্তর প্রদানের ক্ষমতার ওপর ভিত্তি করে আইকিউ নির্ধারণ করা হয়।

রমজান-সাভার-ঢাকা-কোরিয়া
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • বঙ্গবন্ধু’র অসমাপ্ত আত্মজীবনী ধারাবাহিক পাঠ এবারের পর্বেঃমূল লিখার১৯৫-১৯৬ পৃষ্ঠা।
  • আমিরাতে জ্বালানির মূল্য ৩০ শতাংশ বৃদ্ধি
    আমিরাতে জ্বালানির মূল্য ৩০ শতাংশ বৃদ্ধি
  • হ্যালোইন উৎসবে মেতেছে সৌদি আরব
    হ্যালোইন উৎসবে মেতেছে সৌদি আরব
  • ‘২৮ অক্টোবরই হচ্ছে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদের নিয়োগ পরীক্ষা’
    ‘২৮ অক্টোবরই হচ্ছে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদের নিয়োগ পরীক্ষা’