ঢাকা শুক্রবার , ২৭ ফেব্রুয়ারী , ২০২৬ ,  ৫ আষাঢ় ১৪২৯

কোন জমি অনাবাদী না রাখার আহ্বান 'প্রধানমন্ত্রী'

লাইভ টেলিভিশন২৪ প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর , ২০২২ , ২০:৩৩ পিএম

শেয়ার করুনঃ
News Thumbnail

কোনো জমি অনাবাদি না রেখে চাষাবাদ বাড়ানোর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, জমির সর্বোত্তম ব্যবহার করতে হবে।

প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি হাসপাতালে যন্ত্রপাতি কেনার আগে জনবলকে প্রশিক্ষণ দেওয়ার নির্দেশ দেন। যাতে করে সরকারি টাকায় কেনা যন্ত্রপাতির সঠিক ব্যবহার পায় জনগণ।ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্স (ইনমাস) মিডফোর্ড, কুমিল্লা, ফরিদপুর, বরিশাল ও বগুড়ার সক্ষমতা বৃদ্ধি’ প্রকল্প নিয়ে আলোচনার সময় প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন। প্রকল্পের মোট ব্যয় ২১৪ কোটি ৭৯ লাখ টাকা। ২০২২ সালের জুলাই থেকে ২০২৫ সালের জুন নাগাদ প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।

নিজের অভিজ্ঞতা তুলে ধরে মন্ত্রী বলেন, আমি চাকরি জীবনে যখন মাঠ পর্যায়ে ছিলাম তখন দেখেছি, অনেকে স্বাস্থ্যের যন্ত্রপাতি খুলতেই পারে না। তবে কীভাবে মানুষ সঠিক সেবা পাবে?এদিন বৈঠকে ‘মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ’ প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়। পুষ্টির চাহিদা মেটানো ও দারিদ্র্য দূরীকরণে সারাদেশে মাশরুম চাষ সম্প্রসারণ করবে সরকার। ৯৮ কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ে জুলাই ২০২২ থেকে জুন ২০২৭ মেয়াদে এই উদ্যোগ নেওয়া হবে।দেশের ৬৪টি জেলার যেসব উপজেলায় মাশরুম চাষের সম্ভাবনা রয়েছে তেমন ১৬০টি উপজেলা ও ১৫টি মেট্রোপলিটন থানায় মাশরুম চাষ সম্প্রসারণের সম্ভাবনা আছে। 

রমজান-সাভার-ঢাকা-কোরিয়া
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • বঙ্গবন্ধু’র অসমাপ্ত আত্মজীবনী ধারাবাহিক পাঠ এবারের পর্বেঃমূল লিখার১৯৫-১৯৬ পৃষ্ঠা।
  • আমিরাতে জ্বালানির মূল্য ৩০ শতাংশ বৃদ্ধি
    আমিরাতে জ্বালানির মূল্য ৩০ শতাংশ বৃদ্ধি
  • হ্যালোইন উৎসবে মেতেছে সৌদি আরব
    হ্যালোইন উৎসবে মেতেছে সৌদি আরব
  • ‘২৮ অক্টোবরই হচ্ছে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদের নিয়োগ পরীক্ষা’
    ‘২৮ অক্টোবরই হচ্ছে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদের নিয়োগ পরীক্ষা’