ঢাকা শুক্রবার , ২৭ ফেব্রুয়ারী , ২০২৬ ,  ৫ আষাঢ় ১৪২৯

সরকারের আর্থিক ব্যবস্থাপনার স্বচ্ছতার ক্ষেত্রে এগিয়েছে বাংলাদেশ

লাইভ টেলিভিশন২৪ প্রকাশিত: ১০ সেপ্টেম্বর , ২০২২ , ১৮:০৫ পিএম

শেয়ার করুনঃ
News Thumbnail

সরকারের আর্থিক ব্যবস্থাপনার স্বচ্ছতার ক্ষেত্রে ‘সর্বনিম্ন করণীয়’ অর্জন করতে না পারলেও গত বছরের তুলনায় অগ্রগতি অর্জন করেছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট থেকে প্রকাশিত ‘ফিসক্যাল ট্রান্সপারেন্সি রিপোর্ট-২০২২’ এ একথা জানানো হয়।

গত বছরের রিপোর্টে অগ্রগতির বিষয়টি উল্লেখ না থাকলেও শুক্রবার (৯ সেপ্টেম্বর) প্রকাশিত রিপোর্টে ‘আর্থিক ব্যবস্থাপনা স্বচ্ছতা’র ক্ষেত্রে সরকার উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে বলে জানানো হয়।

রিপোর্টে বলা হয়, ‘২০২২ মেয়াদে সরকার নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের বাৎসরিক রিপোর্ট প্রকাশ করার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এছাড়া সরকারের প্রস্তাবিত এবং গৃহীত বাজেট জনগণের কাছে অনলাইনসহ বিভিন্ন মাধ্যমে প্রকাশ করেছে।’বাংলাদেশ আর্থিক ব্যবস্থাপনার স্বচ্ছতা বৃদ্ধির জন্য রিপোর্টে চারটি সুপারিশ করা হয়েছে।

এরমধ্যে রয়েছে বাজেট ডকুমেন্ট আন্তর্জাতিক মান অনুযায়ী তৈরি করা; অডিট সংস্থাকে আন্তর্জাতিক মানদণ্ড মেনে চলা এবং তাদের সক্ষমতা বৃদ্ধি করা; সময়মতো সঠিকভাবে অডিট রিপোর্ট প্রকাশ করা; এবং প্রাকৃতিক সম্পদ উত্তোলন সম্পর্কিত তথ্য জনগণকে অবহিত করা।

রমজান-সাভার-ঢাকা-কোরিয়া
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • বঙ্গবন্ধু’র অসমাপ্ত আত্মজীবনী ধারাবাহিক পাঠ এবারের পর্বেঃমূল লিখার১৯৫-১৯৬ পৃষ্ঠা।
  • আমিরাতে জ্বালানির মূল্য ৩০ শতাংশ বৃদ্ধি
    আমিরাতে জ্বালানির মূল্য ৩০ শতাংশ বৃদ্ধি
  • হ্যালোইন উৎসবে মেতেছে সৌদি আরব
    হ্যালোইন উৎসবে মেতেছে সৌদি আরব
  • ‘২৮ অক্টোবরই হচ্ছে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদের নিয়োগ পরীক্ষা’
    ‘২৮ অক্টোবরই হচ্ছে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদের নিয়োগ পরীক্ষা’