ঢাকা শুক্রবার , ২৭ ফেব্রুয়ারী , ২০২৬ ,  ৫ আষাঢ় ১৪২৯

ঢাকার তিস্তা , ভারত চায় ফেনী নদীর পানি বণ্টন

লাইভ টেলিভিশন২৪ প্রকাশিত: ৭ সেপ্টেম্বর , ২০২২ , ২০:৪৫ পিএম

শেয়ার করুনঃ
News Thumbnail

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরে তিস্তা চুক্তি দ্রুত সম্পাদনের বিষয়টি জোরালোভাবে উপস্থাপন করেছে বাংলাদেশ। অন্যদিকে ভারতের পক্ষ থেকে ফেনী নদীর পানিবণ্টন সংক্রান্ত চুক্তি দ্রুত করার অনুরোধ করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর উপলক্ষে বুধবার (৭ সেপ্টেম্বর) ঘোষিত দুই দেশের যৌথ বিবৃতিতে এ কথা জানানো হয়। চার দিনের ভারত সফরে সোমবার (৫ সেপ্টেম্বর) দিল্লি পৌঁছান শেখ হাসিনা। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তিনি বৈঠক করেন। এ সময় দুই দেশের মধ্যে সাতটি সমঝোতা চুক্তি হয়।

বিবৃতিতে জানানো হয়, ভারতের ফেনী নদীর অনুরোধ বাংলাদেশ বিবেচনায় নিয়েছে। তবে তিস্তার ক্ষেত্রে ভারতের অবস্থান নিয়ে কোনও বক্তব্য নেই।

গত মাসে যৌথ নদী কমিশনের বৈঠক নিয়ে সন্তোষ প্রকাশ করে বিবৃতিতে বলা হয়, কুশিয়ারা নদীর পানি উত্তোলনের জন্য সমঝোতা স্মারক সই করার বিষয়টিকে দুই নেতা স্বাগত জানান। এর ফলে বাংলাদেশ সেচ সুবিধা পাবে এবং দক্ষিণ আসামে পানি প্রকল্পগুলোকে সহায়তা দেবে।

পানি ব্যবস্থাপনার ব্যাপ্তি বাড়াতে যৌথ নদী কমিশনের সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেন দুই নেতা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আরও নদীর তথ্য-উপাত্ত এক দেশ অপর দেশকে পর্যালোচনা করার জন্য দেবে।

রমজান-সাভার-ঢাকা-কোরিয়া
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • বঙ্গবন্ধু’র অসমাপ্ত আত্মজীবনী ধারাবাহিক পাঠ এবারের পর্বেঃমূল লিখার১৯৫-১৯৬ পৃষ্ঠা।
  • আমিরাতে জ্বালানির মূল্য ৩০ শতাংশ বৃদ্ধি
    আমিরাতে জ্বালানির মূল্য ৩০ শতাংশ বৃদ্ধি
  • হ্যালোইন উৎসবে মেতেছে সৌদি আরব
    হ্যালোইন উৎসবে মেতেছে সৌদি আরব
  • ‘২৮ অক্টোবরই হচ্ছে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদের নিয়োগ পরীক্ষা’
    ‘২৮ অক্টোবরই হচ্ছে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদের নিয়োগ পরীক্ষা’