ঢাকা শুক্রবার , ২৭ ফেব্রুয়ারী , ২০২৬ ,  ৫ আষাঢ় ১৪২৯

সরকার শিশুদের জন্য বাজেট বরাদ্দ করেছে বলে জানালেন স্পিকার

লাইভ টেলিভিশন২৪ প্রকাশিত: ৫ সেপ্টেম্বর , ২০২২ , ২০:২৫ পিএম

শেয়ার করুনঃ
News Thumbnail

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বন্যাসহ নানা কারণে ক্ষতিগ্রস্ত শিশুদের সুরক্ষা ও জরুরি প্রয়োজনগুলো মেটাতে বাংলাদেশ সরকার ও ইউনিসেফ দক্ষতার সঙ্গে কাজ করছে। শিশুদের বিভিন্ন অধিকার নিয়ে কাজ করার জন্য সংসদ সদস্যদের নিয়ে শিশু অধিকার সংসদীয় ককাস গঠন করা হয়েছে, যা এ সংক্রান্ত বিষয়ে দক্ষতার সঙ্গে কাজ করছে। শিশুদের জন্য সরকার শিশু বাজেট বরাদ্দ করেছে। বিভিন্ন মন্ত্রণালয়ে বরাদ্দ করা বাজেট শিশুদের কল্যাণে ব্যয় করা হচ্ছে।

সোমবার (৫ সেপ্টেম্বর) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সংসদ ভবনের কার্যালয়ে ইউনিসেফ বাংলাদেশের আবাসিক প্রতিনিধি শেলডন ইয়েট সৌজন্য সাক্ষাৎ করলে এ কথা বলেন তিনি।বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অভূতপূর্ব অগ্রগতির প্রশংসা করে শেলডন ইয়েট বলেন, শিশু অধিকার সুরক্ষা, মাতৃস্বাস্থ্য উন্নয়ন, নারী সহিংসতা প্রতিরোধ, নারীর ক্ষমতায়নসহ নানা ক্ষেত্রে বাংলাদেশের অগ্রযাত্রা দৃশ্যমান। বাংলাদেশ জাতীয় সংসদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে শিশু সুরক্ষাসহ নানা বিষয়ে ইউনিসেফ কাজ করছে।

স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শিশু সুরক্ষাসহ তাদের সব রকম নিরাপত্তা নিশ্চিতকরণে অত্যন্ত আন্তরিক। এসময় সংসদ সদস্যদের উপস্থিতিতে শিশুদের নিয়ে ‘চাইল্ড পার্লামেন্ট সেশন’ ও উন্মুক্ত আলোচনা আয়োজনের মাধ্যমে ফলপ্রসূ ধারণা পাওয়া যেতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

রমজান-সাভার-ঢাকা-কোরিয়া
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • বঙ্গবন্ধু’র অসমাপ্ত আত্মজীবনী ধারাবাহিক পাঠ এবারের পর্বেঃমূল লিখার১৯৫-১৯৬ পৃষ্ঠা।
  • আমিরাতে জ্বালানির মূল্য ৩০ শতাংশ বৃদ্ধি
    আমিরাতে জ্বালানির মূল্য ৩০ শতাংশ বৃদ্ধি
  • হ্যালোইন উৎসবে মেতেছে সৌদি আরব
    হ্যালোইন উৎসবে মেতেছে সৌদি আরব
  • ‘২৮ অক্টোবরই হচ্ছে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদের নিয়োগ পরীক্ষা’
    ‘২৮ অক্টোবরই হচ্ছে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদের নিয়োগ পরীক্ষা’