ঢাকা শুক্রবার , ২৭ ফেব্রুয়ারী , ২০২৬ ,  ৫ আষাঢ় ১৪২৯

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা তিন বছরে ৪ লবিং ফার্মের ফসল: আইজিপি

লাইভ টেলিভিশন২৪ প্রকাশিত: ২ সেপ্টেম্বর , ২০২২ , ২০:৩৮ পিএম

শেয়ার করুনঃ
News Thumbnail

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ বলেছেন, যুক্তরাষ্ট্র যে নিষেধাজ্ঞা দিয়েছে, তার নেপথ্যে তিন বছর ধরে বাংলাদেশিদের একটি চক্রের নিয়োগ দেওয়া চারটি লবিং ফার্ম কাজ করেছে। এসব বাংলাদেশি অবয়বে বাঙালি হলেও তারা প্রকৃত বাঙালি না। তারা আর্টিফিসিয়াল বাঙালি বলেও মন্তব্য করেছেন আইজিপি। তিনি বলেন, ‘এরা দেশ ও দেশের নাগরিকদের বিরুদ্ধে ঐতিহাসিকভাবেই ষড়যন্ত্র করে যাচ্ছে।’

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাতে ‘যুক্তরাষ্ট্র নাগরিক কমিটি’র উদ্যোগে নিউ ইয়র্কের গুলশান ট্যারেসে এক নাগরিক সংবর্ধনায় বেনজীর আহমেদ এসব কথা বলেন। জাতিসংঘে পুলিশ প্রধানদের সম্মেলনে অংশ নিতে বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে রয়েছেন।আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র ইউনিটের সভাপতি সিদ্দিকুর রহমানসহ দলটির নেতাকর্মী, ব্যবসায়ীসহ বাংলাদেশিরা সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বাংলাদেশের পুলিশ কর্মকর্তা ও র‌্যাব কর্মকর্তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের দেওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে তারা স্লোগান দেন।

আইজিপি বলেন, ‘আজকে আমি যুক্তরাষ্ট্রে এসেছি, যুক্তরাষ্ট্রের বুকে দাঁড়িয়ে আছি। আমি এই দেশে অনেকবার এসেছি, এখানে লেখাপড়া করেছি, চাকরি করেছি। সেই যুক্তরাষ্ট্র আমাকে নিষেধাজ্ঞা দিয়েছে। আমাকে তাদের নিষেধাজ্ঞা মোকাবিলা করতে হচ্ছে। আমি পশ্চিমা ভাবধারা ও মূল্যবোধে বিশ্বাসী একজন মানুষ। সেই মূল্যবোধটি হচ্ছে—গণতন্ত্রের মূল্যবোধ। মানবিকতা ও মানবাধিকারের মূল্যবোধ। আমি তাদের স্বাধীনতায়ও বিশ্বাসী। আমি মানবিকতা ও মানবাধিকারে বিশ্বাস করি, কিন্তু আমার বিরুদ্ধেই এটা হলো।’

রমজান-সাভার-ঢাকা-কোরিয়া
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • বঙ্গবন্ধু’র অসমাপ্ত আত্মজীবনী ধারাবাহিক পাঠ এবারের পর্বেঃমূল লিখার১৯৫-১৯৬ পৃষ্ঠা।
  • আমিরাতে জ্বালানির মূল্য ৩০ শতাংশ বৃদ্ধি
    আমিরাতে জ্বালানির মূল্য ৩০ শতাংশ বৃদ্ধি
  • হ্যালোইন উৎসবে মেতেছে সৌদি আরব
    হ্যালোইন উৎসবে মেতেছে সৌদি আরব
  • ‘২৮ অক্টোবরই হচ্ছে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদের নিয়োগ পরীক্ষা’
    ‘২৮ অক্টোবরই হচ্ছে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদের নিয়োগ পরীক্ষা’