ঢাকা শুক্রবার , ২৭ ফেব্রুয়ারী , ২০২৬ ,  ৫ আষাঢ় ১৪২৯

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নবনির্বাচিত ডেপুটি স্পিকারের শ্রদ্ধা নিবেদন

লাইভ টেলিভিশন২৪ প্রকাশিত: ২৯ আগস্ট , ২০২২ , ২২:৪৮ পিএম

শেয়ার করুনঃ
News Thumbnail

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের নবনির্বাচিত ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন। আজ সোমবার ধানমন্ডির ৩২ নম্বরে তিনি পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় ডেপুটি স্পিকারের পরিবারের সদস্যরাসহ তার নির্বাচনী এলাকার আওয়ামী লীগের নেতাকর্মী ও সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

এরপর ডেপুটি স্পিকার বনানী কবরস্থানে শহীদ বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবসহ ১৫ আগস্টের সব শহীদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। সেখানে তিনি জাতীয় তিন নেতা (সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন মনসুর আলী), প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফসহ অন্যান্য জাতীয় নেতার কবর জিয়ারত করেন।

রমজান-সাভার-ঢাকা-কোরিয়া
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • বঙ্গবন্ধু’র অসমাপ্ত আত্মজীবনী ধারাবাহিক পাঠ এবারের পর্বেঃমূল লিখার১৯৫-১৯৬ পৃষ্ঠা।
  • আমিরাতে জ্বালানির মূল্য ৩০ শতাংশ বৃদ্ধি
    আমিরাতে জ্বালানির মূল্য ৩০ শতাংশ বৃদ্ধি
  • হ্যালোইন উৎসবে মেতেছে সৌদি আরব
    হ্যালোইন উৎসবে মেতেছে সৌদি আরব
  • ‘২৮ অক্টোবরই হচ্ছে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদের নিয়োগ পরীক্ষা’
    ‘২৮ অক্টোবরই হচ্ছে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদের নিয়োগ পরীক্ষা’