ঢাকা শুক্রবার , ২৭ ফেব্রুয়ারী , ২০২৬ ,  ৫ আষাঢ় ১৪২৯

আরও ১৭৬ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

লাইভ টেলিভিশন২৪ প্রকাশিত: ২৮ আগস্ট , ২০২২ , ২০:২৪ পিএম

শেয়ার করুনঃ
News Thumbnail

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১৭৬ জন নতুন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্তদের মধ্যে ঢাকায় ১৪৪ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ৩২ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে সারাদেশে সর্বমোট ৬১৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৫০৭ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ১০৬ জন ভর্তি আছেন।  

চলতি বছর ১ জানুয়ারি থেকে ২৮ আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সর্বমোট সংখ্যা পাঁচ হাজার ৪৯২ জন। এর মধ্যে ঢাকায় ভর্তি রোগীর সংখ্যা চার হাজার ৫৪৩ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ভর্তি রোগীর সংখ্যা ৯৪৯ জন।

একই সময় সারাদেশে ছাড়প্রাপ্ত রোগীর সর্বমোট সংখ্যা চার হাজার ৮৬০ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা চার হাজার ২৭ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ৮৩৩ জন। পাশাপাশি এবছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১৯ জনের মৃত্যু হয়েছে।

রমজান-সাভার-ঢাকা-কোরিয়া
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • বঙ্গবন্ধু’র অসমাপ্ত আত্মজীবনী ধারাবাহিক পাঠ এবারের পর্বেঃমূল লিখার১৯৫-১৯৬ পৃষ্ঠা।
  • আমিরাতে জ্বালানির মূল্য ৩০ শতাংশ বৃদ্ধি
    আমিরাতে জ্বালানির মূল্য ৩০ শতাংশ বৃদ্ধি
  • হ্যালোইন উৎসবে মেতেছে সৌদি আরব
    হ্যালোইন উৎসবে মেতেছে সৌদি আরব
  • ‘২৮ অক্টোবরই হচ্ছে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদের নিয়োগ পরীক্ষা’
    ‘২৮ অক্টোবরই হচ্ছে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদের নিয়োগ পরীক্ষা’