লাইভ টেলিভিশন২৪ প্রকাশিত: ২৮ আগস্ট , ২০২২ , ১৯:৫৫ পিএম
সার পরিস্থিতি তদারকির জন্য কৃষি মন্ত্রণালয়ে নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। রোববার (২৮ আগস্ট) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ কক্ষ কাজ করবে।
কৃষি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। কৃষি মন্ত্রণালয় ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ে এই নিয়ন্ত্রণ কক্ষ সকাল ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত খোলা থাকবে। সার বিষয়ক যেকোনো প্রয়োজনে নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগের জন্য অনুরোধ জানিয়েছে কৃষি মন্ত্রণালয়।