ঢাকা শুক্রবার , ২৭ ফেব্রুয়ারী , ২০২৬ ,  ৫ আষাঢ় ১৪২৯

অস্ত্র ও ইয়াবাসহ রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের ৫ সদস্য গ্রেফতার

লাইভ টেলিভিশন২৪ প্রকাশিত: ২৭ আগস্ট , ২০২২ , ২২:০৯ পিএম

শেয়ার করুনঃ
News Thumbnail

আলোচিত রোহিঙ্গা সন্ত্রাসী নবী হোসেন গ্রুপের ৫ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব। এসময় তাদের কাছ থেকে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা ও একটি বিদেশি একে ২২ রাইফেল, একটি বিদেশি পিস্তল, একটি এসবিবিএল এবং ১৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন- আব্দুল্লাহ রাজ্জাক ওরফে রাজ্জাক মাঝি, ইলিয়াছ, সাহেদ, মো. আয়াছ ওরফে আজিজুল ও সাইফুল ইসলাম।  এরমধ্যে রাজ্জাক মাঝি ও আজিজুল হক রোহিঙ্গা। বাকি ৩ জন বাংলাদেশের নাগরিক। আজ শনিবার দুপুরে র‍্যাব-১৫ এর কক্সবাজার সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলাম সরকার এ তথ্য জানান। 

তিনি জানান, শুক্রবার (২৬ আগস্ট) কক্সবাজারের উখিয়া বালুখালীতে আলোচিত রোহিঙ্গা সন্ত্রাসী নবী হোসাইন সাধারণ মানুষকে বন্ধক রেখে ও কিস্তিতে ইয়াবা দিত। সময়মত যদি টাকা আদায় করতে না পারতো তাহলে বন্ধক রাখা ব্যক্তিকে নির্যাতন ও হত্যা করা হত। এই নবী হোসাইন সিন্ডিকেট উখিয়া-টেকনাফের ক্যাম্প এলাকাসহ ইয়াবা পাচার ও বিভিন্ন অপরাধকর্মকান্ড করতো। এক সময় সরকারি একটি সংস্থা (বিজিবি) নবী হোসেনকে ধরিয়ে দিতে পুরষ্কার ঘোষণা করেন। এরপর থেকে র‌্যাবের গোয়েন্দা সংস্থা কাজ করা শুরু করে। পরে নবী হোসেন গ্রুপের হাতে নির্যাতিতদের সাথে কথা বলে আমাদের গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। 

তিনি আরও জানান, সর্বশেষ মায়ানমার থেকে ইয়াবার বড় একটি চালান বাংলাদেশে প্রবেশের তথ্যের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে নবী হোসেন গ্রুপের ৫ সদস্যকে গ্রেফতার করি। এসময় তাদের কাছ থেকে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা ও একটি বিদেশি একে ২২ রাইফেল, একটি বিদেশি পিস্তল, একটি এসবিবিএল এবং ১৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তবে মূলহোতা নবী হোসেনকে আটক করা সম্ভব হয়নি। আটককৃদের আইনি ব্যাবস্থা প্রক্রিয়াধীন। 


রমজান-সাভার-ঢাকা-কোরিয়া
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • বঙ্গবন্ধু’র অসমাপ্ত আত্মজীবনী ধারাবাহিক পাঠ এবারের পর্বেঃমূল লিখার১৯৫-১৯৬ পৃষ্ঠা।
  • আমিরাতে জ্বালানির মূল্য ৩০ শতাংশ বৃদ্ধি
    আমিরাতে জ্বালানির মূল্য ৩০ শতাংশ বৃদ্ধি
  • হ্যালোইন উৎসবে মেতেছে সৌদি আরব
    হ্যালোইন উৎসবে মেতেছে সৌদি আরব
  • ‘২৮ অক্টোবরই হচ্ছে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদের নিয়োগ পরীক্ষা’
    ‘২৮ অক্টোবরই হচ্ছে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদের নিয়োগ পরীক্ষা’