লাইভ টেলিভিশন২৪ প্রকাশিত: ২৩ আগস্ট , ২০২২ , ১৮:৩০ পিএম
হাফ ভাড়া কার্যকরের আশ্বাসে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করেছেন। এখন বনানী, গুলশান-২ নম্বর সড়কে যান চলাচল শুরু হয়েছে। এর আগে দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত এই রুটে যান চলাচল বন্ধ ছিল।শিক্ষার্থীরা জানান, চক্রকার রুটে আড়াই কিলোমিটার দূরত্বে ভাড়া নেওয়া হচ্ছিল ৩০ টাকা। আজ আন্দোলনের পর বৃহস্পতিবার পর্যন্ত (২৫ আগস্ট) এই রুটে শিক্ষার্থীদের কাছ থেকে ২০ টাকা করে ভাড়া নিবে বাস মালিকেরা। বৈঠকে এমটাই জানিয়েছেন তারা।