ঢাকা শুক্রবার , ২৭ ফেব্রুয়ারী , ২০২৬ ,  ৫ আষাঢ় ১৪২৯

চার দিনের সফরে কিশোরগঞ্জে রাষ্ট্রপতি

লাইভ টেলিভিশন২৪ প্রকাশিত: ২২ আগস্ট , ২০২২ , ২৩:৩৬ পিএম

শেয়ার করুনঃ
News Thumbnail

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ চার দিনের সফরে নিজ জেলা কিশোরগঞ্জে পৌঁছেছেন। সফরকালে তিনি মিঠামইন, অষ্টগ্রাম ও ইটনা উপজেলায় চলমান কিছু উন্নয়ন প্রকল্প দেখবেন, পাশাপাশি স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন।সোমবার (২২ আগস্ট) বিকেলে বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে রাষ্ট্রপ্রধান তার জন্মস্থান মিঠামইনে পৌঁছান।পরিবারের কয়েকজন সদস্য, একজন সংসদ সদস্য, বঙ্গভবনের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা তার সঙ্গে রয়েছেন।মিঠামইনে রাষ্ট্রপতিকে স্বাগত জানান রাজনৈতিক নেতা, স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। জেলা পরিষদের নতুন ডাকবাংলোয় রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’ দেওয়া হয়।রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, জেলার তিন উপজেলার চলমান নানা উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি পরিদর্শন করবেন রাষ্ট্রপতি। তিনি প্রতিটি উপজেলায় সুশীল সমাজ, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলাদাভাবে বৈঠক করবেন। রাত্রিযাপন করবেন কামালপুরের পৈতৃক নিবাসে।


রমজান-সাভার-ঢাকা-কোরিয়া
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • বঙ্গবন্ধু’র অসমাপ্ত আত্মজীবনী ধারাবাহিক পাঠ এবারের পর্বেঃমূল লিখার১৯৫-১৯৬ পৃষ্ঠা।
  • আমিরাতে জ্বালানির মূল্য ৩০ শতাংশ বৃদ্ধি
    আমিরাতে জ্বালানির মূল্য ৩০ শতাংশ বৃদ্ধি
  • হ্যালোইন উৎসবে মেতেছে সৌদি আরব
    হ্যালোইন উৎসবে মেতেছে সৌদি আরব
  • ‘২৮ অক্টোবরই হচ্ছে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদের নিয়োগ পরীক্ষা’
    ‘২৮ অক্টোবরই হচ্ছে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদের নিয়োগ পরীক্ষা’