ঢাকা শুক্রবার , ২৭ ফেব্রুয়ারী , ২০২৬ ,  ৫ আষাঢ় ১৪২৯

"সুখবর" বছরে ৪-৫ হাজার বাংলাদেশির চাকরি হবে গ্রিসে

লাইভ টেলিভিশন২৪ প্রকাশিত: ২২ আগস্ট , ২০২২ , ২২:২৫ পিএম

শেয়ার করুনঃ
News Thumbnail

বাংলাদেশ ও গ্রিসের মধ্যে মাইগ্রেশন অ্যান্ড মোবিলিটি বিষয়ক সমঝোতা স্মারক ভূতাপেক্ষ অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর মাধ্যমে সেদেশে বছরে ৪ থেকে ৫ হাজার বাংলাদেশি কৃষি শ্রমিক বা দক্ষ ব্যক্তির কর্মসংস্থান হবে।আজ সোমবার দুপুরে মন্ত্রিসভার বৈঠক শেষে  এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, ‘বাংলাদেশ ও হেলেনিক রিপাবলিকের (গ্রিস) মধ্যে মাইগ্রেশন অ্যান্ড মোবিলিটিবিষয়ক সমঝোতাস্মারক মন্ত্রিসভা ভূতাপেক্ষ অনুমোদন দিয়েছে। এটি একটি গুড নিউজ। এ স্মারকের পরিপ্রেক্ষিতে বছরে ৪ থেকে ৫ হাজার বাংলাদেশি কৃষি শ্রমিক বা দক্ষ ব্যক্তি যেতে পারবেন এবং তারা ৫ বছরের জন্য একটি ওয়ার্ক পারমিট পাবেন। পারফরম্যান্স বা নিয়মানুযায়ী সেটা পরবর্তীতে যদি বাড়ানো হয়, তাহলে আরও থাকতে পারবেন।’

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘যতদিন এ স্মারক থাকবে ততদিন বছরে ৪ থেকে ৫ হাজার বাংলাদেশি গ্রিসে অফিসিয়ালি যেতে পারবেন। আর প্রায় ১৪-১৫ হাজার, যারা আন-অথরাইজড ভিসায় রয়ে গেছেন, তারাও এর মাধ্যমে সেখানে বৈধতা পাবেন। এটি আমাদের জন্য খুবই ভালো একটি স্মারক।’

রমজান-সাভার-ঢাকা-কোরিয়া
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • বঙ্গবন্ধু’র অসমাপ্ত আত্মজীবনী ধারাবাহিক পাঠ এবারের পর্বেঃমূল লিখার১৯৫-১৯৬ পৃষ্ঠা।
  • আমিরাতে জ্বালানির মূল্য ৩০ শতাংশ বৃদ্ধি
    আমিরাতে জ্বালানির মূল্য ৩০ শতাংশ বৃদ্ধি
  • হ্যালোইন উৎসবে মেতেছে সৌদি আরব
    হ্যালোইন উৎসবে মেতেছে সৌদি আরব
  • ‘২৮ অক্টোবরই হচ্ছে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদের নিয়োগ পরীক্ষা’
    ‘২৮ অক্টোবরই হচ্ছে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদের নিয়োগ পরীক্ষা’