ঢাকা শুক্রবার , ২৭ ফেব্রুয়ারী , ২০২৬ ,  ৫ আষাঢ় ১৪২৯

২১ আগস্ট নিহতদের পরিবারের প্রতি মার্কিন দূতাবাসের সমবেদনা জানিয়েছে

লাইভ টেলিভিশন২৪ প্রকাশিত: ২১ আগস্ট , ২০২২ , ২১:৫০ পিএম

শেয়ার করুনঃ
News Thumbnail

২০০৪ সালে ২১ আগস্টে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় নিহতদের স্মরণ করে তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাস।দূতাবাসের বার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্র দূতাবাস ২০০৪ সালের ২১ আগস্ট সংঘটিত গ্রেনেড হামলায় নিহতদের পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা জ্ঞাপন করছে। এসব হামলার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েল রাজনৈতিক সহিংসতা ও হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করেছেন। তার বক্তব্য আজও সত্য। যুক্তরাষ্ট্র দূতাবাস সব ধরনের রাজনৈতিক সহিংসতার নিন্দা জানায়।বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় থাকাকালে ২০০৪ সালের ২১ আগস্ট তৎকালীন বিরোধীদল আওয়ামী লীগের বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের কার্যালয়ের সামনে সমাবেশে গ্রেনেড হামলা হয়। এতে তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও আহত হন, ক্ষতিগ্রস্ত হয় তার শ্রবণশক্তি। প্রাণ হারান আওয়ামী লীগের ২৪ নেতাকর্মী। আহত হন ৫০০ জনের মতো নেতাকর্মী।

রমজান-সাভার-ঢাকা-কোরিয়া
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • বঙ্গবন্ধু’র অসমাপ্ত আত্মজীবনী ধারাবাহিক পাঠ এবারের পর্বেঃমূল লিখার১৯৫-১৯৬ পৃষ্ঠা।
  • আমিরাতে জ্বালানির মূল্য ৩০ শতাংশ বৃদ্ধি
    আমিরাতে জ্বালানির মূল্য ৩০ শতাংশ বৃদ্ধি
  • হ্যালোইন উৎসবে মেতেছে সৌদি আরব
    হ্যালোইন উৎসবে মেতেছে সৌদি আরব
  • ‘২৮ অক্টোবরই হচ্ছে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদের নিয়োগ পরীক্ষা’
    ‘২৮ অক্টোবরই হচ্ছে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদের নিয়োগ পরীক্ষা’