লাইভ টেলিভিশন২৪ প্রকাশিত: ২০ আগস্ট , ২০২২ , ২১:২৭ পিএম
আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন, ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার লক্ষ্যেই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বর্বরোচিত গ্রেনেড হামলা করা হয়েছিলো।শনিবার চাঁদপুর হাইমচরের গ্রেনেড হামলায় নিহত কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল কুদ্দুস পাটওয়ারীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন ।সুজিত রায় নন্দী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট নির্মমভাবে সপরিবারে হত্যার পর চার নেতাকেও ষড়যন্ত্র করে কারাগারে হত্যা করা হয়। এরই ধারাবাহিকতায় ২০০৪ সালের ২১ আগস্ট জাতিকে নেতৃত্বশূন্য করার হীন প্রচেষ্টা চালানো হয়। আওয়ামী লীগের মহিলা বিষয়কএ সময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দসহ গ্রেনেড হামলায় নিহত শহীদ আব্দুল কুদ্দুস পাটওয়ারীর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দসহ গ্রেনেড হামলায় নিহত শহীদ আব্দুল কুদ্দুস পাটওয়ারীর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।