ঢাকা শুক্রবার , ২৭ ফেব্রুয়ারী , ২০২৬ ,  ৫ আষাঢ় ১৪২৯

‘খালেদা জিয়ার অসুস্থতার বিষয়টি গুজব’

লাইভ টেলিভিশন২৪ প্রকাশিত: ১৮ আগস্ট , ২০২২ , ২১:১১ পিএম

শেয়ার করুনঃ
News Thumbnail

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন-এমন সংবাদের কোনো ভিত্তি নেই। এটি নিছকই গুজব বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।বৃহস্পতিবার বিকালে শায়রুল কবির খান জানান, উদ্দেশ্যমূলকভাবে এই মিথ্যা খবর ছড়ানো হচ্ছে। দেশের মানুষের দৃষ্টি ভিন্ন দিকে সরানোর ষড়যন্ত্রের অংশ এটি। উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল থেকেই প্রচার হতে থাকে খালেদা জিয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। এ কারণে তাকে হাসপাতালে নেওয়া হতে পারে। খবরে আরও বলা হয়, খালেদা জিয়ার শরীরের তাপমাত্রা ওঠানামা করছে এবং ডায়াবেটিসও আগের চেয়ে বেড়েছে। এ কারণে তাকে আজই হাসপাতালে নেওয়া হতে পারে।


রমজান-সাভার-ঢাকা-কোরিয়া
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • বঙ্গবন্ধু’র অসমাপ্ত আত্মজীবনী ধারাবাহিক পাঠ এবারের পর্বেঃমূল লিখার১৯৫-১৯৬ পৃষ্ঠা।
  • আমিরাতে জ্বালানির মূল্য ৩০ শতাংশ বৃদ্ধি
    আমিরাতে জ্বালানির মূল্য ৩০ শতাংশ বৃদ্ধি
  • হ্যালোইন উৎসবে মেতেছে সৌদি আরব
    হ্যালোইন উৎসবে মেতেছে সৌদি আরব
  • ‘২৮ অক্টোবরই হচ্ছে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদের নিয়োগ পরীক্ষা’
    ‘২৮ অক্টোবরই হচ্ছে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদের নিয়োগ পরীক্ষা’