ঢাকা শুক্রবার , ২৭ ফেব্রুয়ারী , ২০২৬ ,  ৫ আষাঢ় ১৪২৯

ওয়াসফিয়ার মুখে কে-টু পর্বতশৃঙ্গ জয়ের বর্ণনা

লাইভ টেলিভিশন২৪ প্রকাশিত: ১৭ আগস্ট , ২০২২ , ২০:৫০ পিএম

শেয়ার করুনঃ
News Thumbnail

পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ ও পাকিস্তানের সবচেয়ে উঁচু এবং দুর্গম পর্বতশৃঙ্গ কে-টু জয় করে দেশে ফিরেছেন পর্বতারোহী ওয়াসফিয়া নাজরীন। বুধবার (১৭ আগস্ট) নেপালের কাঠমান্ডু থেকে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে দেশে ফেরেন ৩৯ বছর বয়সী এই নারী।তিনিই প্রথম বাংলাদেশি, যিনি সাত মহাদেশের সাতটি সর্বোচ্চ পর্বতশৃঙ্গ জয় করলেন। গত ২২ জুলাই কে-টু পর্বতশৃঙ্গে আরোহণ করেন ওয়াসফিয়া।দেশে ফিরে রাজধানীর শেরাটন হোটেলে সংবাদ সম্মেলনে অংশ নেন ওয়াসফিয়া। সংবাদ সম্মেলনে তিনি দুই মাসব্যাপী অভিযানের রোমাঞ্চকর যাত্রা নিয়ে কথা বলেন।

ওয়াসফিয়া বলেন, বাংলাদেশ যখন ৪০-এ পা দেয়, তখন আমি সেভেন সামিট জয় করার যাত্রা শুরু করি। দেশের ৫০ বছরে আমি চেয়েছিলাম কে-টু জয় করতে। এজন্য ১০ বছর ধরে কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেকে কে-টু যাত্রার জন্য তৈরি করেছি। ডেথ-জোন (অক্সিজেনের ভয়াবহ স্বল্পতার কারণে যেসব পর্বত আরোহণ অত্যন্ত ঝুঁকিপূর্ণ) পর্বতসমূহ আরোহণ করতে অনেক মানুষের প্রয়োজন হয়। আর এই সাফল্যের জন্য আমার দলের প্রতি কৃতজ্ঞ আমি। আমার এই দলে যারা ছিলেন, তাদের বেশ কয়েকজনকে এ মুুহূর্তে বিশ্বের সেরা পর্বতারোহী হিসেবে মনে করা হয়।

রমজান-সাভার-ঢাকা-কোরিয়া
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • বঙ্গবন্ধু’র অসমাপ্ত আত্মজীবনী ধারাবাহিক পাঠ এবারের পর্বেঃমূল লিখার১৯৫-১৯৬ পৃষ্ঠা।
  • আমিরাতে জ্বালানির মূল্য ৩০ শতাংশ বৃদ্ধি
    আমিরাতে জ্বালানির মূল্য ৩০ শতাংশ বৃদ্ধি
  • হ্যালোইন উৎসবে মেতেছে সৌদি আরব
    হ্যালোইন উৎসবে মেতেছে সৌদি আরব
  • ‘২৮ অক্টোবরই হচ্ছে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদের নিয়োগ পরীক্ষা’
    ‘২৮ অক্টোবরই হচ্ছে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদের নিয়োগ পরীক্ষা’