লাইভ টেলিভিশন২৪ প্রকাশিত: ১৬ আগস্ট , ২০২২ , ২২:৩৬ পিএম
রাজধানীর উত্তরার জসিমউদ্দিন এলাকায় বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) স্থাপনা প্রকল্পের একটি গার্ডার চাপায় প্রাইভেটকার যাত্রীদের হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো এক শোকবার্তায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি। আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন সরকার প্রধান।