ঢাকা শুক্রবার , ২৭ ফেব্রুয়ারী , ২০২৬ ,  ৫ আষাঢ় ১৪২৯

আঞ্চলিক অস্থিতিশীলতা, তাইওয়ান নিয়ে ‘সংঘাতের’ ঝুঁকিতে উদ্বিগ্ন আসিয়ান

লাইভ টেলিভিশন২৪ প্রকাশিত: ৪ আগস্ট , ২০২২ , ১৯:৪১ পিএম

শেয়ার করুনঃ
News Thumbnail

দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ান সতর্ক করে বলেছে, আন্তর্জাতিক ও আঞ্চলিক অস্থিতিশীলতা বিশ্ব শক্তিগুলোকে ‘সাংঘাতিক ভুল, গুরুতর দ্বন্দ্ব, মুখোমুখি সংঘাত এবং অপ্রত্যাশিত পরিণতির’ দিকে নিয়ে যেতে পারে।

বৃহস্পতিবার জোটের পররাষ্ট্রমন্ত্রীদের এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর নিয়ে চীনের রোষ যখন এশিয়াতেও উত্তেজনার পারদ চড়াচ্ছে, তখন দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা তাদের এ উদ্বেগ জানালেন।

এর আগে জোটের চেয়ার কম্বোডিয়া তাইওয়ান নিয়ে উত্তেজনা নিরসনে সব পক্ষের প্রতি আহ্বানও জানায়।

চীন তাইওয়ানকে একটি বিচ্ছিন্ন প্রদেশ মনে করে। স্বশাসিত দ্বীপটিকে মূল ভূখণ্ডের সঙ্গে একীভূত করতে প্রয়োজনে বল প্রয়োগেরও হুমকি দিয়ে রেখেছে তারা।

অন্যদিকে তাইওয়ান বলেছে, নিজেদের ভূখণ্ডকে ‘শত্রুর হাত থেকে’ রক্ষায় তারা প্রস্তুত।

‘এক চীন’ নীতিতে থাকা যুক্তরাষ্ট্রের সঙ্গে তাইওয়ানের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক না থাকলেও দ্বীপটির সুরক্ষায় সহযোগিতা করতে তারা আইনিভাবে বাধ্য।

সাম্প্রতিক বছরগুলোতে তাইপেতে পশ্চিমা ঊর্ধ্বতন কর্মকর্তাদের আনাগোনা বেড়েছে, যা নিয়ে শুরু থেকেই তুমুল আপত্তি জানিয়ে আসছে বেইজিং। পেলোসি তাইওয়ান সফরে গেলে ‘মারাত্মক পরিণতি’ ভোগ করতে হবে বলে যুক্তরাষ্ট্রকে আগেই হুমকি দিয়ে রেখেছিল তারা। চীনের হুমকি-ধামকি উপেক্ষা করে মঙ্গলবার তাইওয়ানে নামেন মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার; তারপর থেকেই চীন একের পর এক অর্থনৈতিক ও সামরিক পদক্ষেপের ঘোষণা দিয়ে যাচ্ছে।

তাইওয়ানের উত্তর, দক্ষিণ-পশ্চিম এবং উত্তর-পূর্বাঞ্চলে বৃহস্পতিবার থেকে আকাশ ও সমুদ্রে তিনদিনের মহড়াও শুরু করেছে বেইজিং।

পেলোসির সফরের পরদিন হ্যাকাররা তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রেসিডেন্ট দপ্তরের ওয়েবসাইটে সাইবার হামলা চালিয়েছে আর দ্বীপটির প্রত্যন্ত অঞ্চলের ওপর দিয়ে কয়েকটি ড্রোনও উড়ে গেছে বলে সন্দেহ করা হচ্ছে।

তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড দাবি করা চীন বৃহস্পতিবার বলেছে, স্বশাসিত দ্বীপটির সঙ্গে তাদের পার্থক্য একটি অভ্যন্তরীণ বিষয়।

“তাইওয়ানের স্বাধীনতাকামী, বহিরাগত শক্তির বিরুদ্ধে আমাদের শাস্তি যোক্তিক ও আইনসম্মত, ” বলেছে চীনের তাইওয়ান বিষয়ক দপ্তর।

রমজান-সাভার-ঢাকা-কোরিয়া
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • বঙ্গবন্ধু’র অসমাপ্ত আত্মজীবনী ধারাবাহিক পাঠ এবারের পর্বেঃমূল লিখার১৯৫-১৯৬ পৃষ্ঠা।
  • আমিরাতে জ্বালানির মূল্য ৩০ শতাংশ বৃদ্ধি
    আমিরাতে জ্বালানির মূল্য ৩০ শতাংশ বৃদ্ধি
  • হ্যালোইন উৎসবে মেতেছে সৌদি আরব
    হ্যালোইন উৎসবে মেতেছে সৌদি আরব
  • ‘২৮ অক্টোবরই হচ্ছে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদের নিয়োগ পরীক্ষা’
    ‘২৮ অক্টোবরই হচ্ছে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদের নিয়োগ পরীক্ষা’