লাইভ টেলিভিশন২৪ প্রকাশিত: ২০ সেপ্টেম্বর , ২০২২ , ২৩:৫৯ পিএম
তুরস্কের প্রেসিডেন্ট বলেছেন, পুতিনের সঙ্গে তার সম্প্রতিক আলোচনায় মনে হয়েছে রুশ প্রেসিডেন্ট চাইছেন যত দ্রুত সম্ভব যুদ্ধ বন্ধ করতে।চলতি মাসে পাল্টা আক্রমণে রাশিয়ার দখল করা বেশ কিছু ভূখণ্ড পুনরুদ্ধার করেছে রাশিয়া। তুর্কি নেতা ইঙ্গিত দিয়েছেন, ইউক্রেনের পরিস্থিতি রাশিয়ার জন্য কিছুটা সমস্যাজনক।
মার্কিন সংবাদমাধ্যম পিবিএস-কে দেওয়া সাক্ষাৎকারে তুর্কি প্রেসিডেন্ট বলেছেন, তার মনে হয়েছে রুশ প্রেসিডেন্ট দ্রুত যুদ্ধের অবসান চাইছেন।
ইউক্রেন যুদ্ধ শুরুর পর একাধিকবার মধ্যস্থতা করার চেষ্টা করেছেন এরদোয়ান। ন্যাটো সদস্য হলেও যুদ্ধে ভারসাম্যপূর্ণ অবস্থান নিয়ে তুরস্ক রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞার বিরোধিতা করেছে।
জাতিসংঘের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে খাদ্যশস্য রফতানি পুনরায় চালু করার চুক্তির বিষয়ে এরদোয়ান সহযোগিতা করেছেন। যুদ্ধবিরতির জন্য সরাসরি আলোচনার পক্ষেও চেষ্টা করে যাচ্ছেন তিনি।