ঢাকা শুক্রবার , ২৭ ফেব্রুয়ারী , ২০২৬ ,  ৫ আষাঢ় ১৪২৯

করোনা মহামারী আমেরিকা থেকে বিদায় নিয়েছে, দাবি বাইডেনের

লাইভ টেলিভিশন২৪ প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর , ২০২২ , ১৮:৩৪ পিএম

শেয়ার করুনঃ
News Thumbnail

করোনা মহামারী মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পুরোপুরি বিদায় নিয়েছে বলে দাবি করলেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। 

এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমেরিকায় করোনা মহামারী আর নেই।”রবিবার সংবাদমাধ্যম সিবিএসের একটি অনুষ্ঠানে এই কথা জানান বাইডেন। হাজারো দর্শকের সামনে মহামারী আবহ শেষ হওয়ার কথা ঘোষণা করেন তিনি।

বাইডেন বলেন, “করোনা নিয়ে আমাদের দেশে এখনও বিভিন্ন সমস্যা রয়েছে। আমরা বর্তমানে করোনা সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করছি। কিন্তু মহামারী আর নেই। আপনারা যদি লক্ষ করেন, তাহলে দেখবেন এখন আর কেউ মাস্ক পরেন না। সবাই বেশ ভাল আছে বলেই মনে হচ্ছে। এবং তাই আমি মনে করি যে করোনা পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন আসছে।”

বাইডেন আরও দাবি করেন, তিনি ক্ষমতায় আসার পর থেকেই আমেরিকায় করোনা পরিস্থিতি ধীরে ধীরে উন্নত হয়েছে।

প্রসঙ্গত, করোনা পরিস্থিতি নিয়ে বাইডেন দেশবাসীকে আশ্বস্ত করলেও তথ্য কিন্তু অন্য কথা বলছে। আমেরিকার করোনা রিপোর্ট অনুযায়ী, এখনও দেশটিতে প্রতিদিন বহু মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন। মৃত্যুও হচ্ছে অনেকের।

আমেরিকার করোনা রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের তথ্য বলছে, আমেরিকাতে করোনা আক্রান্ত হয়ে এখনও প্রতিদিন গড়ে প্রায় ৪০০ জন করে মারা যাচ্ছেন

রমজান-সাভার-ঢাকা-কোরিয়া
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • অসমাপ্ত আত্মজীবনী: ধারাবাহিক পাঠ | এবারের পর্বেঃ মূল লিখার ২০৯-২১০ পৃষ্ঠা।Bangarup Television
  • অসমাপ্ত আত্মজীবনী: ধারাবাহিক পাঠ | এবারের পর্বেঃ মূল লিখার ২০৯-২১০ পৃষ্ঠা।Bangarup Television
  • অসমাপ্ত আত্মজীবনী: ধারাবাহিক পাঠ | এবারের পর্বেঃমূল লিখার২০১-২০২ পৃষ্ঠা।
  • বঙ্গবন্ধু’র অসমাপ্ত আত্মজীবনী ধারাবাহিক পাঠ এবারের পর্বেঃমূল লিখার১৯৭-১৯৮ পৃষ্ঠা।