ঢাকা শুক্রবার , ২৭ ফেব্রুয়ারী , ২০২৬ ,  ৫ আষাঢ় ১৪২৯

রানির অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে লন্ডনে বাইডেন

লাইভ টেলিভিশন২৪ প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর , ২০২২ , ১৯:১৭ পিএম

শেয়ার করুনঃ
News Thumbnail

রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে লন্ডনে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। 

স্থানীয় সময় শনিবার (১৭ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার কিছু আগে বাইডেনকে বহনকারী উড়োজাহাজটি লন্ডন স্ট্যানস্টেড বিমানবন্দরে অবতরণ করে। সফরে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আছেন ফার্স্ট লেডি জিল বাইডেন।

প্রতিবেদনে বলা হয়, রবিবার রানি এলিজাবেথের কফিনে বাইডেন শ্রদ্ধা জানাবেন বলে আশা করা হচ্ছে। এছাড়া তিনি আজ ব্রিটেনের নতুন রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করবেন।

আগামীকাল সোমবার (১৯ সেপ্টেম্বর) রানি দ্বিতীয় এলিজাবেথের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া। এদিন বেলা ১১টার দিকে লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে এ অন্ত্যেষ্টিক্রিয়া হবে।

রানি দ্বিতীয় এলিজাবেথের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানেরা যুক্তরাজ্যে যাচ্ছেন। ইতোমধ্যে অনেকে দেশটিতে পৌঁছে গেছেন।

রমজান-সাভার-ঢাকা-কোরিয়া
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • অসমাপ্ত আত্মজীবনী: ধারাবাহিক পাঠ | এবারের পর্বেঃ মূল লিখার ২০৯-২১০ পৃষ্ঠা।Bangarup Television
  • অসমাপ্ত আত্মজীবনী: ধারাবাহিক পাঠ | এবারের পর্বেঃ মূল লিখার ২০৯-২১০ পৃষ্ঠা।Bangarup Television
  • অসমাপ্ত আত্মজীবনী: ধারাবাহিক পাঠ | এবারের পর্বেঃমূল লিখার২০১-২০২ পৃষ্ঠা।
  • বঙ্গবন্ধু’র অসমাপ্ত আত্মজীবনী ধারাবাহিক পাঠ এবারের পর্বেঃমূল লিখার১৯৭-১৯৮ পৃষ্ঠা।