ঢাকা শুক্রবার , ২৭ ফেব্রুয়ারী , ২০২৬ ,  ৫ আষাঢ় ১৪২৯

চার্লসকে রাষ্ট্রপ্রধান হিসেবে ঘোষণা করলো অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড

লাইভ টেলিভিশন২৪ প্রকাশিত: ১১ সেপ্টেম্বর , ২০২২ , ২০:৩৭ পিএম

শেয়ার করুনঃ
News Thumbnail

রাজা তৃতীয় চার্লসকে আনুষ্ঠানিক রাষ্ট্রপ্রধান হিসেবে ঘোষণা করেছে অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ড। রবিবার দেশ দুটির রাজধানীতে পৃথক অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

নিউ জিল্যান্ডের চার্লসকে রাজা হিসেবে ঘোষণার অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল ওয়েলিংটনে পার্লামেন্টে থেকে। সেখানে প্রধানমন্ত্রী জাসিন্দা আরডার্ন বলেছেন, এই অনুষ্ঠানে রানির ছেলে ‘মহামান্য রাজা তৃতীয় চার্লস’কে আমাদের রাষ্ট্রপ্রধান হিসেবে ঘোষণা করা হলো।আরডার্ন বলেছেন, রানির মৃত্যুতে নিউ জিল্যান্ড পরিবর্তনের যুগে প্রবেশ করলো। এই সম্পর্ককে আমাদের জনগণ খুব গুরুত্ব দেয়। কোনও সন্দেহ নেই এটি আরও গভীর হবে।

অস্ট্রেলিয়ায় ব্রিটিশ রাজত্বের প্রতিনিধি গভর্নর জেনারেল ডেভিড হার্লি ক্যানবেরাতে পার্লামেন্ট হাউজে চার্লসকে রাষ্ট্রপ্রধান হিসেবে ঘোষণা করেছেন। ২১ টি গান স্যালুটের মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়।ব্রিটিশ রাজা ইংল্যান্ডের বাইরে অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডসহ ১৪টি দেশের রাষ্ট্রপ্রধান। যদিও এই দায়িত্ব মূলত আনুষ্ঠানিক।

রমজান-সাভার-ঢাকা-কোরিয়া
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • অসমাপ্ত আত্মজীবনী: ধারাবাহিক পাঠ | এবারের পর্বেঃ মূল লিখার ২০৯-২১০ পৃষ্ঠা।Bangarup Television
  • অসমাপ্ত আত্মজীবনী: ধারাবাহিক পাঠ | এবারের পর্বেঃ মূল লিখার ২০৯-২১০ পৃষ্ঠা।Bangarup Television
  • অসমাপ্ত আত্মজীবনী: ধারাবাহিক পাঠ | এবারের পর্বেঃমূল লিখার২০১-২০২ পৃষ্ঠা।
  • বঙ্গবন্ধু’র অসমাপ্ত আত্মজীবনী ধারাবাহিক পাঠ এবারের পর্বেঃমূল লিখার১৯৭-১৯৮ পৃষ্ঠা।