ঢাকা শুক্রবার , ২৭ ফেব্রুয়ারী , ২০২৬ ,  ৫ আষাঢ় ১৪২৯

রানি এলিজাবেথের শেষকৃত্য অনুষ্ঠানে প্রধানমন্ত্রী যোগ দেবেন

লাইভ টেলিভিশন২৪ প্রকাশিত: ১১ সেপ্টেম্বর , ২০২২ , ১৯:৩৮ পিএম

শেয়ার করুনঃ
News Thumbnail

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৯ সেপ্টেম্বর রানি এলিজাবেথের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেবেন। 

রবিবার (১১ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, আগামী ১৫ সেপ্টেম্বর লন্ডনে যাবেন প্রধানমন্ত্রী এবং ১৯  সেপ্টেম্বর  ওই অনুষ্ঠানে তিনি যোগ দেবেন।এ বিষয়ে একজন কর্মকর্তা বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার আগে প্রধানমন্ত্রী সাধারণত লন্ডনে অবস্থান করে থাকেন। সেখান থেকে ১৮ সেপ্টেম্বর তার নিউ ইয়র্কে যাওয়ার কথা ছিল। কিন্তু উনি একদিন বাড়তি থেকে ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠানে রানির শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেবেন।

উল্লেখ্য, জাতিসংঘের সাধারণ পরিষদ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী ১৫ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেশের বাইরে অবস্থান করবেন। এরমধ্যে আগামী ২৩ সেপ্টেম্বর তিনি সাধারণ পরিষদে বরাবরের মতো বাংলা ভাষায় বক্তব্য রাখবেন।

রমজান-সাভার-ঢাকা-কোরিয়া
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • অসমাপ্ত আত্মজীবনী: ধারাবাহিক পাঠ | এবারের পর্বেঃ মূল লিখার ২০৯-২১০ পৃষ্ঠা।Bangarup Television
  • অসমাপ্ত আত্মজীবনী: ধারাবাহিক পাঠ | এবারের পর্বেঃ মূল লিখার ২০৯-২১০ পৃষ্ঠা।Bangarup Television
  • অসমাপ্ত আত্মজীবনী: ধারাবাহিক পাঠ | এবারের পর্বেঃমূল লিখার২০১-২০২ পৃষ্ঠা।
  • বঙ্গবন্ধু’র অসমাপ্ত আত্মজীবনী ধারাবাহিক পাঠ এবারের পর্বেঃমূল লিখার১৯৭-১৯৮ পৃষ্ঠা।