লাইভ টেলিভিশন২৪ প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর , ২০২১ , ০৬:০৯ এএম
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোটভাই আবদুল কাদের মির্জার বিরুদ্ধে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার কাছে নালিশ দিয়েছেন জাতীয় পার্টির দুজন সংসদ সদস্য।
নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র কাদের মির্জার বিরুদ্ধে জাতীয় পার্টির স্থানীয় নেতা সাইফুল ইসলাম স্বপনকে মারধরের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার সংসদে সেই প্রসঙ্গ তুলে কাদের মির্জার বিচার চান জাতীয় পার্টির সংসদ সদস্য মসিউর রহমান রাঙ্গা ও শামীম হায়দার পাটোয়ারী। বিরোধীদলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা বলেন, কাদের মির্জা সাহেব বিভিন্নভাবে সারা বাংলাদেশে বিতর্কিত। উনার ভাইয়ের (ওবায়দুল কাদের) কাছে কতটুকু বিতর্কিত আমি জানি না, দলের কাছে কতটুকু বিতর্কিত আমি জানি না, কিন্তু কোম্পানীগঞ্জসহ সারা বাংলাদেশে একটা অবাঞ্ছিত মানুষে পরিণত হয়েছেন উনি।