ঢাকা শুক্রবার , ২৭ ফেব্রুয়ারী , ২০২৬ ,  ৫ আষাঢ় ১৪২৯

আনুষ্ঠানিকভাবে রাজা হলেন চার্লস

লাইভ টেলিভিশন২৪ প্রকাশিত: ১০ সেপ্টেম্বর , ২০২২ , ১৮:৪৮ পিএম

শেয়ার করুনঃ
News Thumbnail

লন্ডনের স্থানীয় সময় সকাল ১০ টায় সেন্ট জেমস প্রাসাদে অ্যাকসেশন কাউন্সিলে প্রথম ধাপের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। এতে সভাপতিত্ব করেন লর্ড প্রেসিডেন্ট পেনি মর্ডান্ট। রাজা ঘোষণার পরবর্তীতে যেসব আনুষ্ঠানিকতা রয়েছে তা উল্লেখ করেছেন তিনি। সেখানে উপস্থিত হন রাজা তৃতীয় চার্লস ও তার স্ত্রী ক্যামিলা পার্কার। ভাষণে তার প্রয়াত মা রানি দ্বিতীয় এলিজাবেথকে স্মরণ করেন চার্লস।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এই অনুষ্ঠানের সাক্ষী হতে ইতোমধ্যে আশপাশে জড়ো হয়েছেন বহু মানুষ। প্রাসাদের বাইরের গেটের দিকে ভিড় লক্ষ্য করা গেছে। উপস্থিতরা বলছেন, তারা রাজা তৃতীয় চালর্সের আনুষ্ঠানিক শপথ গ্রহণকে কেন্দ্র করেই জড়ো হয়েছেন।অনুষ্ঠান কাভারের জন্য সাংবাদিকদের ভিড় লক্ষ্য করা গেছে। জেমস প্রসাদের অ্যাকসেশন কাউন্সিলে উপস্থিত হয়েছেন অন্তত ২০০ জ্যেষ্ঠ মন্ত্রী। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাকসেশন কাউন্সিলে ইতোমধ্যে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাস এবং সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন, টনি ব্লেয়ার, থেরেসা মেসহ অনেকেই উপস্থিত হয়েছেন।

১১ টার দিকে প্যালেসের বারান্দায় আনুষ্ঠানিকভাবে রাজা ঘোষণার পাঠ করে শোনানো হবে। দুপুর ১২ টায় লন্ডনের রয়্যাল এক্সচেঞ্জেও এই পাঠ শোনানো হবে। বিকেলে জ্যেষ্ঠ আইনপ্রণেতারা পার্লামেন্ট হাউজে রাজা তৃতীয় চার্লসের প্রতি আনুগত্যের শপথ নেবেন।

রমজান-সাভার-ঢাকা-কোরিয়া
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • অসমাপ্ত আত্মজীবনী: ধারাবাহিক পাঠ | এবারের পর্বেঃ মূল লিখার ২০৯-২১০ পৃষ্ঠা।Bangarup Television
  • অসমাপ্ত আত্মজীবনী: ধারাবাহিক পাঠ | এবারের পর্বেঃ মূল লিখার ২০৯-২১০ পৃষ্ঠা।Bangarup Television
  • অসমাপ্ত আত্মজীবনী: ধারাবাহিক পাঠ | এবারের পর্বেঃমূল লিখার২০১-২০২ পৃষ্ঠা।
  • বঙ্গবন্ধু’র অসমাপ্ত আত্মজীবনী ধারাবাহিক পাঠ এবারের পর্বেঃমূল লিখার১৯৭-১৯৮ পৃষ্ঠা।