ঢাকা শুক্রবার , ২৭ ফেব্রুয়ারী , ২০২৬ ,  ৫ আষাঢ় ১৪২৯

ইসরায়েলি হামলায় বন্ধ হওয়ার পর খুলছে আলেপ্পো বিমানবন্দর

লাইভ টেলিভিশন২৪ প্রকাশিত: ৯ সেপ্টেম্বর , ২০২২ , ২০:০৬ পিএম

শেয়ার করুনঃ
News Thumbnail

ইসরায়েল গত মঙ্গলবার সিরিয়ার আলেপ্পো বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা করে। এতে বিমানবন্দরটি ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে। তবে কর্তৃপক্ষ মেরামতের পর বিমানবন্দরটি খোলার সিদ্ধান্ত নিয়েছে।

সিরিয়ার পরিবহন মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ক্ষতি মেরামত করা হয়েছে। এয়ার লাইন কোম্পানিগুলোকে শুক্রবার থেকে ফ্লাইট শুরু করতে বলা হয়েছে।

গত মঙ্গলবার উত্তর সিরিয়ার আলেপ্পো বিমানবন্দরে ইসরায়েলি হামলায় অন্তত ৩ জন নিহত হয়। হামলায় বিমানবন্দরের রানওয়ে ব্যবহারের অনুপযুক্ত হয়ে পড়ে। এক সপ্তাহে সিরিয়ার এই বিমানবন্দরটিতে দ্বিতীয়বার হামলা চালায় ইহুদি রাষ্ট্র ইসরায়েল।

আলেপ্পো বিমানবন্দর সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর। যুক্তরাজ্যভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা দ্য সিরিয়ান অবসারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, ইসরায়েল বিমানবন্দরের পণ্যাগার টার্গেট করে। বিমানবন্দরের পণ্যাগার ইরানপন্থি মিলিশিয়ারা ব্যবহার করে বলে অভিযোগ রয়েছে। ইসরায়েল মোট ৬টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এতে ৩ জন নিহত ছাড়াও ৫ জন আহত হন।

রমজান-সাভার-ঢাকা-কোরিয়া
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • অসমাপ্ত আত্মজীবনী: ধারাবাহিক পাঠ | এবারের পর্বেঃ মূল লিখার ২০৯-২১০ পৃষ্ঠা।Bangarup Television
  • অসমাপ্ত আত্মজীবনী: ধারাবাহিক পাঠ | এবারের পর্বেঃ মূল লিখার ২০৯-২১০ পৃষ্ঠা।Bangarup Television
  • অসমাপ্ত আত্মজীবনী: ধারাবাহিক পাঠ | এবারের পর্বেঃমূল লিখার২০১-২০২ পৃষ্ঠা।
  • বঙ্গবন্ধু’র অসমাপ্ত আত্মজীবনী ধারাবাহিক পাঠ এবারের পর্বেঃমূল লিখার১৯৭-১৯৮ পৃষ্ঠা।