রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, নর্ড স্ট্রিম পাইপলাইনে গ্যাস রফতানি স্থগিতের সিদ্ধান্ত নিয়ে মস্কোর সমালোচনা করার অধিকার বার্লিনের নেই। জার্মানি শত্রুর মতো আচরণ করছে বলে মন্তব্য করেন তিনি।রুশ সংবাদমাধ্যম আরটি।রবিবার মেদভেদেভ টেলিগ্রাম পোস্টে লেখেন, রাশিয়া ও দেশটির জনগণের ওপর ইতোমধ্যে নিষেধাজ্ঞা দিয়েছে বার্লিন। শুধু তাই নয়, ‘আমাদের বাহিনীর বিরুদ্ধে ব্যবহারের জন্য ইউক্রেনে প্রাণঘাতী অস্ত্র পাঠাচ্ছে দেশটির সরকার। তাদের এমন আচরণ ‘হাইব্রিড যুদ্ধের’ চেয়ে কম নয়।’
রবিবার মেদভেদেভ টেলিগ্রাম পোস্টে লেখেন, রাশিয়া ও দেশটির জনগণের ওপর ইতোমধ্যে নিষেধাজ্ঞা দিয়েছে বার্লিন। শুধু তাই নয়, ‘আমাদের বাহিনীর বিরুদ্ধে ব্যবহারের জন্য ইউক্রেনে প্রাণঘাতী অস্ত্র পাঠাচ্ছে দেশটির সরকার। তাদের এমন আচরণ ‘হাইব্রিড যুদ্ধের’ চেয়ে কম নয়।’এদিকে নিজ দেশের নাগরিকদের জ্বালানি চাহিদে পূরণে নতুন প্যাকেজ ঘোষণা করেছেন জার্মানির চ্যান্সেলর শলৎজ। মুদ্রাস্ফীতি থেকে বাঁচতে ৬৪.৭ বিলিয়ন মূল্যের অতিরিক্ত ব্যবস্থার ঘোষণা দিয়ে বলেন, রাশিয়া এখন আর তাদের নির্ভরযোগ্য জ্বালানি অংশীদার নয়।
গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ অভিযান শুরুর পর থেকেই ইউরোপে গ্যাস সরবরাহ কমিয়ে দিয়েছে রাশিয়া। দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপে জেরেই এমন গ্যাস নিয়ে টালবাহানা করছে মস্কো। জার্মানির অভিযোগ, গ্যাস নিয়ে রাজনীতি করছে রাশিয়া।