ঢাকা শুক্রবার , ২৭ ফেব্রুয়ারী , ২০২৬ ,  ৫ আষাঢ় ১৪২৯

সুয়েজ খালে আবারও আটকে জাহাজ

লাইভ টেলিভিশন২৪ প্রকাশিত: ১ সেপ্টেম্বর , ২০২২ , ২২:৪১ পিএম

শেয়ার করুনঃ
News Thumbnail

বিশ্ব বাণিজ্যের সবচেয়ে ব্যস্ত তম সুয়েজ খালে আবারও আটকে গেল জাহাজ। ৮২৮ ফুট দীর্ঘ জাহাজটি সুয়েজের সরু অংশে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। বুধবার খালের সরু পথে কয়েক ঘণ্টার জন্য বন্ধ হয়ে যায় নৌযান চলাচল। খবর দ্য গার্ডিয়ান ও রয়টার্সের।

জানা গেছে, যাতায়াতের সময় খালের দক্ষিণ ভাগের সরু অংশে আটকে পড়ে সিঙ্গাপুর ভিত্তিক অ্যাফিনিটি ফাইভ। পেছনে তৈরি হয় আরও কয়েকটি জাহাজের লাইন। ৫টি টাগ বোট দিয়ে বড় ধরনের জটিলতা ছাড়াই সরিয়ে নেয়া হয় জাহাজটি। আটকে যাওয়া অ্যাফিনিটি ফাইভ পর্তুগালে মালামাল নামিয়ে সৌদি আরবের উদ্দেশে যাচ্ছিল বলে জানিয়েছে নৌযান চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা ট্যাংকার্স ট্র্যাকারস।

 এর আগে ২০২১ সালের মার্চের শেষে সুয়েজ খালের সরু পথে আড়াআড়ি আটকে পড়েছিল পণ্যবাহী জাহাজ ‘এভার গিভেন’। তখন খালের দু’পাশে তৈরি হয় ৩০০ নৌযানের জট। ছয় দিন অভিযানের পর সরানো সম্ভব হয় বিশালাকার জাহাজটিকে ।

রমজান-সাভার-ঢাকা-কোরিয়া
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • অসমাপ্ত আত্মজীবনী: ধারাবাহিক পাঠ | এবারের পর্বেঃ মূল লিখার ২০৯-২১০ পৃষ্ঠা।Bangarup Television
  • অসমাপ্ত আত্মজীবনী: ধারাবাহিক পাঠ | এবারের পর্বেঃ মূল লিখার ২০৯-২১০ পৃষ্ঠা।Bangarup Television
  • অসমাপ্ত আত্মজীবনী: ধারাবাহিক পাঠ | এবারের পর্বেঃমূল লিখার২০১-২০২ পৃষ্ঠা।
  • বঙ্গবন্ধু’র অসমাপ্ত আত্মজীবনী ধারাবাহিক পাঠ এবারের পর্বেঃমূল লিখার১৯৭-১৯৮ পৃষ্ঠা।