লাইভ টেলিভিশন২৪ প্রকাশিত: ২০ আগস্ট , ২০২২ , ১৮:৫০ পিএম
রাশিয়া বিরুদ্ধে যুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে ইউক্রেনের জন্য আরও সাড়ে ৭৭ কোটি মার্কিন ডলারের নতুন সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে আমেরিকা।একই সঙ্গে ‘যত দিন সময় লাগে’ রাশিয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়তে ইউক্রেনকে সহায়তা করার প্রতিশ্রুতিও যুশুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন একটি বিবৃতিতে এই এ সময় যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত প্রায় ১ হাজার ৬০ কোটি ডলারের সামরিক সহায়তা ইউক্রেনকে দেওয়া হয়েছে বলেও জানান
এতে তিনি বলেন, সামরিক এই সহায়তার মধ্যে প্রতিরক্ষা বিভাগ থেকে অতিরিক্ত অস্ত্র, গোলাবারুদ ও সরঞ্জাম অন্তর্ভুক্ত থাকবে। তবে বিবৃতিতে এর বেশি বিস্তারিত কিছু বলা হয়নি।ব্লিঙ্কেন বলেন, ‘প্রেসিডেন্ট বাইডেন পরিষ্কার করে বলেছেন যে রুশ হামলা মোকাবিলায় ইউক্রেনের জনগণকে যত দিন প্রয়োজন আমরা সহায়তা দিয়ে যাব।