ঢাকা শুক্রবার , ২৭ ফেব্রুয়ারী , ২০২৬ ,  ৫ আষাঢ় ১৪২৯

উত্তর কোরিয়ার সঙ্গে লাভজনক সম্পর্কের কথা জানালেন দেনিস পুশিলিন

লাইভ টেলিভিশন২৪ প্রকাশিত: ১৭ আগস্ট , ২০২২ , ১৮:২৩ পিএম

শেয়ার করুনঃ
News Thumbnail

পূর্ব ইউক্রেনের স্বঘোষিত প্রজাতন্ত্র দোনেতস্ক এবং উত্তর কোরিয়া পরস্পর সমান লাভজনক সহযোগিতা অর্জন করত পারে। দোনেতস্কের রুশপন্থী নেতা দেনিস পুশিলিন এমন প্রত্যাশার কথা বলেছেন।

দেনিশ পুশিলিন বলেন, দুই দেশের জনগণের স্বার্থের বিষয়ে সম্মত হয়ে এই সম্পর্ক অর্জন করা যেতে পারে।স্বঘোষিত প্রজাতন্ত দোনেতস্ক পিয়ংইয়ংকে সোমবার এমন বার্তা পাঠিয়েছে। ওই চিঠিতে উত্তর কোরিয়ার শ্রমিকদের রুশ নিয়ন্ত্রিত অঞ্চলটিতে প্রকল্প পুনরূদ্ধার কাজ করারও প্রস্তাব দেওয়া হয়েছে।

গত মাসে উত্তর কোরিয়া দোনেতস্ক এবং লুহানস্ক প্রজাতন্ত্রকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। এই ঘটনার জেরে উত্তর কোরিয়ার সঙ্গ সম্পর্ক ছিন্ন করে ইউক্রেন।

দোনেতস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তাদের রুশ রাষ্ট্রদূত ওলেগা মাকিভা মস্কোতে নিযুক্ত উত্তর কোরিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে গত ২৯ জুলাই সাক্ষাৎ করেছেন। ওই সাক্ষাতে তারা অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন। উত্তর কোরিয়ার মস্কো দূতাবাসের রাষ্ট্রদূত সিন বলেন, ব্যবসা, শ্রমিক স্থানান্তরসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার ব্যাপক সম্ভাবনা রয়েছে।  সূত্র: আল জাজিরা

রমজান-সাভার-ঢাকা-কোরিয়া
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • অসমাপ্ত আত্মজীবনী: ধারাবাহিক পাঠ | এবারের পর্বেঃ মূল লিখার ২০৯-২১০ পৃষ্ঠা।Bangarup Television
  • অসমাপ্ত আত্মজীবনী: ধারাবাহিক পাঠ | এবারের পর্বেঃ মূল লিখার ২০৯-২১০ পৃষ্ঠা।Bangarup Television
  • অসমাপ্ত আত্মজীবনী: ধারাবাহিক পাঠ | এবারের পর্বেঃমূল লিখার২০১-২০২ পৃষ্ঠা।
  • বঙ্গবন্ধু’র অসমাপ্ত আত্মজীবনী ধারাবাহিক পাঠ এবারের পর্বেঃমূল লিখার১৯৭-১৯৮ পৃষ্ঠা।