ঢাকা শুক্রবার , ২৭ ফেব্রুয়ারী , ২০২৬ ,  ৫ আষাঢ় ১৪২৯

মেট্রোরেল ব্যবহারে জনসচেতনতা তৈরিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

লাইভ টেলিভিশন২৪ প্রকাশিত: ৯ জানুয়ারী , ২০২৩ , ২২:০০ পিএম

শেয়ার করুনঃ
News Thumbnail

সবাই যেন সার্বিক যত্ন নিয়ে মেট্রোরেল ব্যবহার করেন সে জন্য জনসচেতনতা তৈরি করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সোমবার (৯ জানুয়ারি) অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এটি নতুন বছর ২০২৩ সালের প্রথম এবং বর্তমান সরকারের ১০৮তম মন্ত্রিসভা বৈঠক

প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, আপনারা জানেন গত ২৮ ডিসেম্বর মেট্রোরেল উদ্বোধন হয়েছে। সেখানে মানুষের বিপুল আগ্রহ নিয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন আমরা যেন এটা প্রচার করি ব্যবহারে সচেতন হতে। সার্বিক যত্ন নিয়ে যেন আমরা ব্যবহার করি, সে বিষয়ে জনসচেতনতা তৈরি করতে বলেছেন প্রধানমন্ত্রী।

রমজান-সাভার-ঢাকা-কোরিয়া
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • বাংলাদেশে পাসপোর্ট ইস্যু ও নবায়নের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন বাতিল
    বাংলাদেশে পাসপোর্ট ইস্যু ও নবায়নের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন বাতিল
  • মিথ্যাচারের জন্য নোবেল দিলে মির্জা ফখরুল পেতেন : ওবায়দুল কাদের
    মিথ্যাচারের জন্য নোবেল দিলে মির্জা ফখরুল পেতেন : ওবায়দুল কাদের
  • বিএনপির ঘরে হতাশা, ভেঙে গেছে জোটের হাট: কাদের
    বিএনপির ঘরে হতাশা, ভেঙে গেছে জোটের হাট: কাদের
  • দুই মাসে শীতজনিত রোগে দেশে ৮৮ জনের মৃত্যু
    দুই মাসে শীতজনিত রোগে দেশে ৮৮ জনের মৃত্যু