ঢাকা শুক্রবার , ২৭ ফেব্রুয়ারী , ২০২৬ ,  ৫ আষাঢ় ১৪২৯

নগদ’র সার্বিক তথ্য চায় সংসদীয় কমিটি

লাইভ টেলিভিশন২৪ প্রকাশিত: ৪ আগস্ট , ২০২২ , ১৯:৫১ পিএম

শেয়ার করুনঃ
News Thumbnail

মোবাইলে আর্থিক সেবাদাতা কোম্পানি ‘নগদ’ এর সার্বিক কার্যক্রমের ওপর তথ্য চেয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

বুধবার কমিটির বৈঠকে জানানো হয়, গত তিন বছরে নগদের এর কাছ থেকে ডাক বিভাগ ৪ কোটি ৬০ লাখ টাকা রাজস্ব পেয়েছে।

সংসদ ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে নগদের তথ্য চাওয়ার বিষয়ে আলোচনার পর কমিটির পরের বৈঠকে তা উপস্থাপনের জন্য সুপারিশ করা হয়েছে বলে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, নগদ কোন প্রক্রিয়ার মাধ্যমে ডাক বিভাগের সঙ্গে কার্যক্রম পরিচালনা করছে সে সম্পর্কেও বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে দুর্গম চরাঞ্চল ও হাওর-বাওর অঞ্চলকে ডিজিলাটাইজেশনের আওতায় অর্ন্তভূক্ত করে সামাজিক দায়বদ্ধতা তহবিলের সহায়তায় সেখানে আইসিটি সেবা সম্প্রসারণের জন্য সুপারিশ করা হয়।

বৈঠকে করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি হওয়া সাপেক্ষে কমিটির সদস্যদের নির্বাচনী এলাকায় মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে অনুষ্ঠান আয়োজনে আইসিটি এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগকে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণে আবারও সুপারিশ করা হয়।

বৈঠকে টেলিফোন শিল্প সংস্থাকে (টেশিস) হাইটেক পার্ক ঘোষণা করে বিদেশি বিনিয়োগ আকর্ষণে যথাযথ ব্যবস্থা নেওয়ারও সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি একেএম রহমতুল্লাহর সভাপতিত্বে বৈঠকে বিশেষ আমন্ত্রণে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার অংশ নেন।

বৈঠকে কমিটির সদস্য তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বেনজীর আহমদ, রেজওয়ান আহাম্মদ তৌফিক, ফাহমী গোলন্দাজ বাবেল, নুরুল আমিন, মনিরা সুলতানা, জাকিয়া পারভীন খানম ও অপরাজিতা হক অংশ নেন।

রমজান-সাভার-ঢাকা-কোরিয়া
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • গ্রন্থ থেকে পাঠ । জয়তু বঙ্গমাতা । এ. বি. এম মুসা’র লেখা । Bangarup Television
  • গ্রন্থ থেকে পাঠ । জয়তু বঙ্গমাতা । বেবী মোদুদ’র লেখা ।
  • গ্রন্থ থেকে পাঠ । জয়তু বঙ্গমাতা । নীলিমা ইব্রাহীম’র লেখা ।
  • গ্রন্থ থেকে পাঠ । জয়তু বঙ্গমাতা । শেখ হাসিনার লিখা ।