ঢাকা শুক্রবার , ২৭ ফেব্রুয়ারী , ২০২৬ ,  ৫ আষাঢ় ১৪২৯

আমরা ভুল থেকে শিক্ষা নিতে পারছি না: আকরাম খান

লাইভ টেলিভিশন২৪ প্রকাশিত: ২ সেপ্টেম্বর , ২০২২ , ২০:২৮ পিএম

শেয়ার করুনঃ
News Thumbnail

আমাদের প্রতি ম্যাচের ভুলগুলো থেকে আমরা শিক্ষা নিতে পারছি না- জানালেন সাবেক অধিনায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অন্যতম পরিচালক আকরাম খান। তবে যখনই আমাদের মিসটেকগুলো কমিয়ে আনা সম্ভব হবে তখনই আমরা ভালো খেলতে পারবো বলে জানান তিনি।

শুক্রবার সকালে চাঁদপুর স্টেডিয়ামে আয়োজিত বিসিবি কাউন্সিলর কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে শ্রীলঙ্কার কাছে পরাজয়ের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। টুর্নামেন্টের উদ্বোধক হিসেবে অনুষ্ঠানে যোগদান করেন এই বোর্ড পরিচালক।আকরাম খান বলেন, ‘আমার মনে হয় আমাদেরকে আরও স্মার্ট হতে হবে। যে ভুল করি তা অন্যান্য দল কম করে। শেষ ম্যাচে আমরা নো বল, ওয়াইড বল-এ রান দিয়েছি। তবে পরে বোলিং করলে নানান কারণে এটি হতে পারে। এগুলো কমিয়ে আনতে হবে এবং যত কম করবো ভালো ম্যাচগুলো আমরা তত বেশি জিততে পারবো।’

তিনি আরও যোগ করেন, ‘একটি বিষয় আমার ভালো লেগেছে যে আগের ম্যাচের চেয়ে শেষ ম্যাচে ব্যাটসম্যানরা ভালো করেছে। ম্যাচটি পুরোপুরি আমাদের আয়ত্বে ছিল। তবে শেষ দুই-তিনটি ওভারে আমরা হেরে গেছি। তবে এভাবে যদি আমরা পারফর্ম করতে পারি তাহলে দিনে দিনে আমাদের খেলা আরও উন্নত হবে।’

রমজান-সাভার-ঢাকা-কোরিয়া
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে পাকিস্তানকে হারালো ভারত
    শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে পাকিস্তানকে হারালো ভারত
  • ভারত–পাকিস্তান মহারণ কাল, ধারা বদলাতে চান রোহিত শর্মা
    ভারত–পাকিস্তান মহারণ কাল, ধারা বদলাতে চান রোহিত শর্মা
  • টি-টোয়েন্টি বিশ্বকাপের  পর্দা উঠবে আজ
    টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠবে আজ
  • বিশ্বকাপে মুশফিক-রিয়াদ থাকলে ভালো হতো : তামিম
    বিশ্বকাপে মুশফিক-রিয়াদ থাকলে ভালো হতো : তামিম