ঢাকা শুক্রবার , ২৭ ফেব্রুয়ারী , ২০২৬ ,  ৫ আষাঢ় ১৪২৯

সাকিবকে প্রশংসার সাগরে ভাসালেন ওয়াটসন

লাইভ টেলিভিশন২৪ প্রকাশিত: ২৩ আগস্ট , ২০২২ , ১৯:৩০ পিএম

শেয়ার করুনঃ
News Thumbnail

সাকিব আল হাসান বরাবরই থাকেন আলোচনায়। মাঠের ক্রিকেটে যেমন, বাইরেও। কয়েকদিন আগে একটি বেটিং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে সমালোচনার মুখে পড়েন তিনি। পরে সরেও আসতে হয়েছে তাকে। এরপর সাকিবের হাতে তুলে দেওয়া হয়েছে টি-টোয়েন্টির নেতৃত্বও। আগামী বিশ্বকাপ পর্যন্ত এই ফরম্যাটে অধিনায়কত্ব করবেন সাকিব।

তবে সাকিবের কাছে বয়স নিছক একটি শব্দ। তা না হলে ৩৫ বছর বয়সে এসেও দাপটের সাথে তিন ফরম্যাটে সমানতালে পারফর্ম করে চলেন কি করে? একইসাথে বর্তমানে সামলাচ্ছেন টাইগারদের দুই ফরম্যাটের অধিনায়কের গুরুদায়িত্ব। আর এ কারণে অজি অলরাউন্ডার শেন ওয়াটসন জানালেন ভবিষ্যতে সাকিবের মত কাউকে দেখা যাবে না।

অস্ট্রেলিয়ান এই কিংবদন্তি নিজেও ছিলেন একজন পাক্কা অলরাউন্ডার। তাই ত তিনি জানেন তিন ফরম্যাটে পাল্লা দিয়ে পারফর্ম করাটা কতটা কঠিন। সম্প্রতি আইসিসির রিভিউতে টাইগার কাপ্তান সাকিবকে প্রশংসার সাগরে ভাসিয়েছেন সাবেক এই অজি তারকা অলরাউন্ডার শেন ওয়াটসন।

সেখানে সাকিবের এত বছরের সাফল্যের রহস্যের কথা জানিয়ে ওয়াটসন বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে খেলার দৃষ্টিকোণ থেকে বলতে পারি, অলরাউন্ডার হওয়াটা চ্যালেঞ্জিং। যখন আপনি দিনের পর দিন খেলছেন তখন নিজের যত্ন নিতে হবে এবং শক্তি সংরক্ষণ করতে হবে বিশেষ করে ব্যাটিংয়ের সময়। সাকিব ঠিক এই জিনিসটাই ধরে রেখেছে, যেটা অনেক কঠিন কাজ। বাইরে থেকে মনে হতে পারে একজন স্পিনারকে হয়তো বেশি পরিশ্রম করতে হয় না। কিন্তু উপমহাদেশের কন্ডিশনে সে অনেক বল করেছে। এরপর আবার দলের মূল লাইনআপে ভূমিকা পালন করছে।’

রমজান-সাভার-ঢাকা-কোরিয়া
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে পাকিস্তানকে হারালো ভারত
    শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে পাকিস্তানকে হারালো ভারত
  • ভারত–পাকিস্তান মহারণ কাল, ধারা বদলাতে চান রোহিত শর্মা
    ভারত–পাকিস্তান মহারণ কাল, ধারা বদলাতে চান রোহিত শর্মা
  • টি-টোয়েন্টি বিশ্বকাপের  পর্দা উঠবে আজ
    টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠবে আজ
  • বিশ্বকাপে মুশফিক-রিয়াদ থাকলে ভালো হতো : তামিম
    বিশ্বকাপে মুশফিক-রিয়াদ থাকলে ভালো হতো : তামিম