ঢাকা শুক্রবার , ২৭ ফেব্রুয়ারী , ২০২৬ ,  ৫ আষাঢ় ১৪২৯

দলে নাঈম, ছিটকে গেলেন সোহান-হাসান

লাইভ টেলিভিশন২৪ প্রকাশিত: ২২ আগস্ট , ২০২২ , ২৩:৪৪ পিএম

শেয়ার করুনঃ
News Thumbnail

এশিয়া কাপের বাংলাদেশ দলে ডাক পড়েছে নাঈম শেখের। এই ওপেনারের প্রত্যাবর্তনের দিনে এ টুর্নামেন্টে থেকে ছিটকে গেছেন উইকেট কিপার ব্যাটার নুরুল হাসান ও পেসার হাসান মাহমুদ।নাঈম সবশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন গত বছরের মার্চে, আফগানিস্তানের বিপক্ষে। এবার এশিয়া কাপের প্রাথমিক দলেও তার জায়গা মিলছিল না। তবে ইনজুরির আশীর্বাদ তার জন্য সাপে বর হয়েছে।১৭ জনের প্রাথমিক স্কোয়াডে দলে রাখা হয়েছিল সোহানকে। জিম্বাবুয়ে সফরে আঙুলে চোট পেয়েছিলেন তিনি।

গত ২০ আগস্ট আনুষ্ঠানিক অনুশীলনের প্রথম দিনই ডান পায়ের অ্যাঙ্কেলে চোট পান পেসার হাসান মাহমুদ। বিসিবি জানিয়েছে, লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্তত তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। 

আগামীকাল বিকালে দুবাইয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। আগামীকালই দলের সাথে যোগ দেবেন নাঈম। এশিয়া কাপে বাংলাদেশের ম্যাচ আগামী ৩০ আগস্ট, আফগানিস্তানের বিপক্ষে।

বাংলাদেশের এশিয়া স্কোয়াড

সাকিব আল হাসান (অধিনায়ক), এনামুল হক, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, পারভেজ হোসেন, মোহাম্মদ নাঈম।

রমজান-সাভার-ঢাকা-কোরিয়া
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে পাকিস্তানকে হারালো ভারত
    শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে পাকিস্তানকে হারালো ভারত
  • ভারত–পাকিস্তান মহারণ কাল, ধারা বদলাতে চান রোহিত শর্মা
    ভারত–পাকিস্তান মহারণ কাল, ধারা বদলাতে চান রোহিত শর্মা
  • টি-টোয়েন্টি বিশ্বকাপের  পর্দা উঠবে আজ
    টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠবে আজ
  • বিশ্বকাপে মুশফিক-রিয়াদ থাকলে ভালো হতো : তামিম
    বিশ্বকাপে মুশফিক-রিয়াদ থাকলে ভালো হতো : তামিম