📅 বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬f▶🔍 খুঁজুন
LTV24
দেশ ও প্রবাসের কথা বলেদক্ষিণ কোরিয়া থেকে বাংলায় খবর, অনুষ্ঠান ও লাইভ টিভি
এখন সরাসরি২৪ ঘণ্টা লাইভ টিভি দেখুন
সর্বশেষ

দক্ষিণ কোরিয়ার ইনচন শিল্পাঞ্চলে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন

দক্ষিণ কোরিয়ার ইনচন শহরের নামদং জাতীয় শিল্পাঞ্চলের একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের শতাধিক কর্মী কাজ করছেন।

✍️ নিজস্ব প্রতিবেদক📍 ইনছন, দক্ষিণ কোরিয়া 🕒 ২৬ নভেম্বর ২০২৬, দুপুর ২:৫৩
দক্ষিণ কোরিয়ার ইনচন শিল্পাঞ্চলে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন

দক্ষিণ কোরিয়ার ইনচন শহরের নামদং জাতীয় শিল্পাঞ্চলে অবস্থিত একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ওই প্লাস্টিক উৎপাদনকারী প্রতিষ্ঠানে হঠাৎ আগুন ছড়িয়ে পড়লে চারদিকে আতঙ্ক সৃষ্টি হয়।

ঘটনার পরপরই আগুন নিয়ন্ত্রণে আনতে তৎপরতা শুরু করে দেশটির ফায়ার সার্ভিস। পরিস্থিতি সামাল দিতে ১০৪ জনেরও বেশি অগ্নিনির্বাপক কর্মী এবং ৫৬টি জরুরি যানবাহন ঘটনাস্থলে পাঠানো হয়।

ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নেভানোর চেষ্টা করছেন। তবে এই দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতি ও আহতদের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলছে।

অগ্নিদুর্ঘটনার প্রেক্ষাপটে স্থানীয় নামদং গু কর্তৃপক্ষ আশেপাশের বাসিন্দা ও কর্মরত শ্রমিকদের নিরাপত্তার স্বার্থে তাৎক্ষণিক বার্তা পাঠিয়েছে। এতে সবাইকে নিরাপদ দূরত্বে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রবাসীদের জন্য: দক্ষিণ কোরিয়ার বিভিন্ন শিল্পাঞ্চলে অনেক বাংলাদেশি প্রবাসী কর্মরত রয়েছেন। তাই এ ধরনের শিল্প দুর্ঘটনায় কর্মক্ষেত্রের নিরাপত্তা নিয়ে সচেতন থাকা জরুরি। প্রবাসী কর্মীদের জরুরি পরিস্থিতিতে স্থানীয় কর্তৃপক্ষের নিরাপত্তা নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।

সূত্র: Chosun

আরও পড়ুন