📅 বুধবার, ১৮ নভেম্বর ২০২৬f▶🔍 খুঁজুন
LTV24
দেশ ও প্রবাসের কথা বলেদক্ষিণ কোরিয়া থেকে বাংলায় খবর, অনুষ্ঠান ও লাইভ টিভি
এখন সরাসরি২৪ ঘণ্টা লাইভ টিভি দেখুন
সর্বশেষ

দক্ষিণ কোরিয়ার উত্তর স্যাংশং প্রদেশে ৩.৬ মাত্রার ভূমিকম্প অনুভূতি

দক্ষিণ কোরিয়ার উত্তর স্যাংশং অঞ্চলে ৩.৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। চলতি বছরে দেশটিতে ঘটা ভূমিকম্পগুলোর মধ্যে এটিই সবচেয়ে শক্তিশালী।

✍️ নিজস্ব প্রতিবেদক📍 সিউল কোরিয়া🕒 ১৮ নভেম্বর ২০২৬, রাত ১২:১০
দক্ষিণ কোরিয়ার উত্তর স্যাংশং প্রদেশে ৩.৬ মাত্রার ভূমিকম্প অনুভূতি

দক্ষিণ কোরিয়ার উত্তর স্যাংশং প্রদেশের সংজু এলাকার উত্তর-পশ্চিমে একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৩.৬।

ভূমিকম্পের ফলে সংজু, মুংগিয়ং এবং বোউনসহ আশেপাশের কয়েকটি এলাকায় চার মাত্রার মতো কম্পন অনুভূত হয়। এতে সাধারণ মানুষের মধ্যে কিছুটা আতঙ্কের সৃষ্টি হয়।

চলতি বছরে দক্ষিণ কোরিয়ায় এখন পর্যন্ত প্রায় ৫৮টি ছোট-বড় ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, এ বছরের মধ্যে ঘটা কম্পনগুলোর মধ্যে সংজুর এই ভূমিকম্পটিই ছিল সবচেয়ে শক্তিশালী।

ভূমিকম্পের পর পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য পাওয়া যায়নি।

প্রবাসীদের জন্য: দক্ষিণ কোরিয়ায় অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের জন্য প্রাকৃতিক দুর্যোগের বিষয়ে সচেতন থাকা অত্যন্ত জরুরি। বিশেষ করে ভূমিকম্পের মতো ঘটনা ঘটলে স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

সূত্র: Yonhap

আরও পড়ুন